'দ্য পোয়েট অ্যান্ড দ্য পিয়ানো'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অহর্নিশ ও ইএমকে সেন্টার যৌথভাবে আজ আয়োজন করেছে সংগীতভিত্তিক প্রযোজনা ‘দ্য পোয়েট অ্যান্ড দ্য পিয়ানো’। এই অনুষ্ঠানে শুধু গ্র্যান্ড পিয়ানোর সঙ্গে গান গাইবেন নির্ঝর চৌধুরী ও জয়িতা। তাঁরা গাইবেন পঞ্চকবির গান। পিয়ানো বাজাবেন এহসানুল হক। অনুষ্ঠান হবে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ইএমকে সেন্টারে। শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। টিকিটের দাম ২০০ টাকা। বিজ্ঞপ্তি।