প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আগামীকাল শুরু হবে শিল্পী ফিরোজ মাহমুদ, আনিসুজ্জামান সোহেল ও ইয়াসমিন জাহান নূপুরের ‘দ্য প্যারাডক্সিক্যাল নাও’ শীর্ষক দলবদ্ধ চিত্রকলা প্রদর্শনী। শনিবার সন্ধ্যা ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে উপস্থিত থেকে ষোলো দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্প-সমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন শিল্পী অধ্যাপক নিসার হোসেন। প্রদর্শনীতে নয়টি স্থাপনাকর্মসহ মোট শিল্পকর্মের সংখ্যা প্রায় ৪০টি। প্রদর্শনী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে।