‘দ্য লিজেন্ড অব কোনান’ নিয়ে ফিরছেন শোয়ার্জেনেগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ বছর আগে ‘কোনান দ্য বারবারিয়ান’ ছবিতে কোনান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে হলিউডের সুপারস্টার তকমা পেয়েছিলেন আর্নল্ড শোয়ার্জেনেগার। এবার ছবিটির সিক্যুয়েল ‘দ্য লিজেন্ড অব কোনান’ নিয়ে ফিরছেন হলিউডের এই ডাকসাইটে অ্যাকশন তারকা।এ প্রসঙ্গে আর্নল্ড বলেন, ‘বরাবরই কোনান চরিত্রটি আমার অনেক বেশি পছন্দের। আবারও এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘দ্য টেলিগ্রাফ’।‘কোনান দ্য বারবারিয়ান’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে। দুই বছর পর ১৯৮৪ সালে মুক্তি পায় এই সিরিজের দ্বিতীয় ছবি ‘কোনান দ্য ডেস্ট্রয়ার’। দুটি ছবিতেই নাম ভূমিকায় অভিনয় করেন আর্নল্ড শোয়ার্জেনেগার। এবার ছবিটির সিক্যুয়েল ‘দ্য লিজেন্ড অব কোনান’-এও মূল চরিত্রে অভিনয় করবেন ৬৫ বছর বয়সী এই অভিনেতা।