‘ধুম তা না কোভা জুনিয়র স্টার’ ওয়াইডব্লিউসিএ স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টেলিভিশনের ছোটদের নাচের প্রতিযোগিতা ‘ধুম তা না কোভা জুনিয়র স্টার’ হলো ওয়াইডব্লিউসিএ স্কুল। প্রথম রানার আপ হয়েছে ত্রিধারা নৃত্য একাডেমি ও দ্বিতীয় রানার আপ বুলবুল ললিতকলা একাডেমি। গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো এই আয়োজনের চূড়ান্ত অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ধুম তা না কোভা জুনিয়র স্টার প্রতিযোগিতার মূল আসরে অংশ নেয় ২১টি স্কুল। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত সমালোচক অতিথি ছিলেন মৌসুমী। বিচারক ছিলেন ইমদাদুল হক, নূতন, অঞ্জনা ও আজিজ রেজা।