'ধুম থ্রি'র ট্রেলারে তোলপাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি মুক্তি পেতে ঢের বাকি। কেবল মুক্তি দেওয়া হয়েছে ট্রেলার। আর তাতেই হুমড়ি খেয়ে পড়েছেন ‘ধুম’ সিরিজের ভক্তরা। এক সপ্তাহেই ইউটিউবে ধুম থ্রির ট্রেলার দেখা হয়েছে ৪৪ লাখ বার! ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে, এক জাদুকর শিশুকে নিয়ে খেলা দেখাচ্ছেন। জাদুকরটি জ্যাকি শ্রফ। সঙ্গের শিশুটিই পরে সাহিররূপী আমির খান কি না, সে সম্পর্ক অবশ্য কোনো ধারণা দেওয়া হয়নি। পরের দৃশ্যেই দেখা যায়, বহুতল ভবনের দেয়াল বেয়ে অবিশ্বাস্য দক্ষতায় দৌড়ে নামছেন আমির। উড়ছে ডলার। ছবির বেশ কিছু আকর্ষণীয় অংশ একঝলক করে দেখানো হয়েছে ট্রেলারে—অ্যাকশন, প্রযুক্তি ব্যবহার করে ‘ক্লাউন থিফ’ আমিরের চুরি আর আইটেম গানও। ছবিটি ২০ ডিসেম্বর মুক্তি পাবে। এনডিটিভি।