'ধুম থ্রি'র ৫০০ কোটি রুপি আয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির খানের ধুম থ্রি এরই মধ্যে ইতিহাস গড়েছে। ছবিটি আয় করেছে ৫০০ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। ছবির প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ধুম থ্রি দেশ-বিদেশ মিলিয়ে আয় করেছে ৫০১ কোটি ৩৫ লাখ রুপি। এর মধ্যে দেশের বাজারে ৩৫১ কোটি ২৯ লাখ এবং বিদেশের বাজারে ১৫০ কোটি ৬ লাখ রুপি। ধুম থ্রি মুক্তি পায় ২০ ডিসেম্বর।