‘ধুম ৩’ ছবিতে গাইছেন আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দি চলচ্চিত্রের গানে আবারও কণ্ঠ দিচ্ছেন আমির খান। ধুম ৩ ছবিতে প্রীতমের সংগীতায়োজনে আমির একটি গানে কণ্ঠ দিচ্ছেন। এ গানটি তৈরির জন্য জুন মাস থেকে প্রীতম তাঁর অন্য সব কাজ বন্ধ রাখছেন। প্রীতম বলেন, ‘গানটির জন্য ডাবল ধামালসহ আরও বেশ কয়েকটি কাজকে না বলতে হয়েছে। প্রথমবারের মতো আমির খানের সঙ্গে কাজ করছি। আমরা জানি, আমিরের অংশগ্রহণ কাজটিকে কীভাবে স্পেশাল করে তুলবে।’ প্রযোজক আদিত্য চোপরা প্রীতমকে এমন একটি গান তৈরি করতে বলেছেন, যেন ধুম ৩ ছবিতে পর্দায় আমিরের প্রতিটি আগমনেই দর্শক সিট ছেড়ে লাফিয়ে ওঠে! ধুম ৩ ছবিতে আমির খলচরিত্রে অভিনয় করছেন। ওয়েবসাইট।