‘ধুম ৩’ ছবিতে ফ্রিদা পিন্টো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যাওয়া অভিনেত্রী ফ্রিদা পিন্টোর আশা ছিল হলিউড-বলিউডে সমানতালে অভিনয় করবেন। অথচ বলিউড থেকে ভালো কোনো ছবিতে অভিনয়ের ডাকই পাননি। কিছুদিন আগে তাই নাখোশ ফ্রিদার কণ্ঠে শোনা গিয়েছিল বলিউডের বদনাম। নাক উঁচু করে বলেছিলেন, ‘ওসব ধুম-ধাড়াক্কা, বাণিজ্যিক ছবিতে অভিনয় আমাকে দিয়ে হবে না।’এখন সেই ফ্রিদা পিন্টোকে দিয়েই অ্যাকশননির্ভরধুম সিরিজের তৃতীয় ছবিতে অভিনয় করানোর কথা ভাবছেন আদিত্য চোপড়া। এরই মধ্যে আদিত্য নাকি ফ্রিদাকে প্রস্তাবও দিয়েছেন। জবাবে তরুণ এই অভিনেত্রী কী বলেছেন জানা যায়নি। তবে সমালোচকেরা বলছেন, ওই ছবিতে আমির খানের বিপরীতে দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফের কথা ভাবতে পারতেন আদিত্য। ওয়েবসাইট।