‘ধুম ৩’ ছবির কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের ব্যবসাসফল ধুম ছবির তৃতীয় পর্বের কাজ গত শুক্রবার শুরু হয়েছে। ছবিতে অভিনয় করছেন আমির খান, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, ক্যাটরিনা কাইফ প্রমুখ। খলনায়কের চরিত্রে অভিনয় করছেন আমির খান। আদিত্য চোপড়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণা আচার্য। ছবিটির পাণ্ডুলিপিও লিখেছেন তিনি। জানা গেছে, ধুম ১ ও ধুম ২ ছবির পাণ্ডুলিপিও তাঁর লেখা। আইএএনএস।