‘ধূপছায়া’র প্রীতি সম্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভির ধারাবাহিক নাটক ধূপছায়ার ৭১তম পর্ব দেখানো হবে আজ। এ উপলক্ষে গত শনিবার দুপুরে নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) এক প্রীতি সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। ধানমন্ডির এক রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকটির নাট্যকার ও পরিচালক এজাজ মুন্না, শিল্পী ও কলাকুশলী এবং বিইওএল ও বিজ্ঞাপনী সংস্থা বিটপীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।