‘নজরুল আর্কাইভ’ তৈরির কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি নজরুল ইসলামের নানা কিছু নিয়ে ‘নজরুল আর্কাইভ’ তৈরির কাজ শুরু করেছে নজরুল ইনস্টিটিউট। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি হচ্ছে এই আর্কাইভ। জানা গেছে, এরই মধ্যে নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড এই আর্কাইভ তৈরির অনুমোদন দিয়েছে। এখন এই আর্কাইভের জন্য বিভিন্ন উপাত্ত সংগ্রহের কাজ চলছে।এই আর্কাইভের পরিকল্পনা করেছেন নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন। তিনি জানান, এই আর্কাইভে থাকবে নজরুলের হাতের লেখা পাণ্ডুলিপি, বইয়ের প্রথম সংস্করণ, নজরুলের গানের আদি গ্রামোফোন রেকর্ড, চিঠি, নজরুলের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র, নজরুলকে নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত লেখা, আলোকচিত্র, দেশে ও বিদেশে নজরুলচর্চার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কথা, নজরুল এবং নজরুল সাহিত্য নিয়ে রচিত বিভিন্ন বইয়ের তালিকা, নজরুলের গান, কবিতা, গল্প, উপন্যাসসহ নানা কিছু।স্ট্যালিন বলেন, ‘পুরো কাজটি একটু সময়সাপেক্ষ ব্যাপার। তবে খুব কাছাকাছি সময়ের মধ্যে আর্কাইভটি সবার জন্য চালু করার চেষ্টা করছি আমরা।’