‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন কবীর চৌধুরী ও নীলিমা দাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইনস্টিটিউটের ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক কবীর চৌধুরী ও শিল্পী নীলিমা দাশ। পুরস্কার হিসেবে তাঁদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র। জানা গেছে, ২৪ জুন ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত নজরুল ইনস্টিটিউটের ‘আন্তর্জাতিক নজরুল সম্মেলন’ অনুষ্ঠানে তাঁদের এ পুরস্কার দেওয়া হবে। নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন বলেন, ‘অধ্যাপক কবীর চৌধুরী নজরুলের ওপর বিভিন্ন ধরনের লেখা লিখেছেন, নজরুলের নির্বাচিত কবিতার ইংরেজি অনুবাদ করেছেন। আর নীলিমা দাশ নজরুলের গানের স্বরলিপি করেছেন, তিনি নজরুলসংগীতের বিশিষ্ট শিল্পী।’ স্ট্যালিন জানান, ২৪ ও ২৫ জুন ‘আন্তর্জাতিক নজরুল সম্মেলন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।