‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন রাজিয়া সুলতানা ও শাহীন সামাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইনস্টিটিউট এবার ‘নজরুল পুরস্কার’ দিচ্ছে অধ্যাপক রাজিয়া সুলতানা ও সংগীতশিল্পী শাহীন সামাদকে। পুরস্কার হিসেবে প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র। জানা গেছে, ৩১ মে জাতীয় জাদুঘরে আয়োজিত নজরুল ইনস্টিটিউটের নজরুলজয়ন্তী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।নজরুল গবেষণা এবং নজরুলের গানের চর্চা বাড়ানো ও প্রসারে ভূমিকা রাখার জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হচ্ছে।নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন জানান, এবার নজরুলজয়ন্তী অনুষ্ঠানে গান করবেন নির্বাচিত ২০ জন শিল্পী। থাকবে আলোচনা, কবিতা আবৃত্তি ও নৃত্যাঞ্চলের পরিবেশনায় নাচ।