'নজরুল মেলা'য় আজীবন সম্মাননা পাচ্ছেন মুস্তাফা জামান আব্বাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফা জামান আব্বাসী
মুস্তাফা জামান আব্বাসী

‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই নজরুল মেলা’য় এবার আজীবন সম্মাননা পাচ্ছেন মুস্তাফা জামান আব্বাসী। আজ তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনের খোলা চত্বরে আয়োজন করা হয়েছে এই মেলা। উদ্বোধন করা হবে বেলা ১১টা ৫ মিনিটে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুস্তাফা জামান আব্বাসী, তাঁর স্ত্রী আসমা আব্বাসী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল। এ সময় নজরুলসংগীতের প্রবীণ শিল্পী অসুস্থ ফিরোজা বেগমের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। এবার নজরুল মেলা উৎসর্গ করা হয়েছে ফিরোজা বেগমকে।

মেলার উন্মুক্ত মঞ্চ থেকে বিকেল চারটা পর্যন্ত প্রচার করা হবে গান, আবৃত্তি, পাঠ ও নাচ। মেলায় থাকছে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল। নজরুলের ভাবসম্পদ থেকে ছবি আঁকবেন দেশের বরেণ্য চিত্রশিল্পীরা। মেলা পরিচালনা করবেন শহিদুল আলম সাচ্চু ও আমীরুল ইসলাম। আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আইয়ে।