'নজরুলসংগীত চর্চার আগ্রহ বেড়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরদৌস আরা৷ নজরুলসংগীতের শিল্পী ও প্রশিক্ষক৷ আজ রোববার বিভিন্ন চ্যানেলে গান করবেন তিনি; পাশাপাশি আজ প্রকাশিত হবে তাঁর গানের অ্যালবাম৷ কথা হলো তাঁর সঙ্গে৷
আজকের টিভি অনুষ্ঠান...

ফেরদৌস আরা
ফেরদৌস আরা

চ্যানেল আইয়ে ‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’ অনুষ্ঠানে গান করব৷ এখানে আমার সঙ্গে থাকবে সেরা কণ্ঠ আর ক্ষুদে গানরাজের শিল্পীরা৷ বাংলাভিশনে ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ অনুষ্ঠানে আমি আর খায়রুল আনাম শাকিল গান করব৷ এসএ টিভিতেও গান করব৷ সকালে ‘নজরুল মেলা’য় যাব৷ রাতে গান করব রাওয়া ক্লাবে৷
জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে উপেক্ষিত...
নজরুলজয়ন্তী উপলক্ষে জাতীয় পর্যায়ে যেসব অনুষ্ঠান হয়, গত কয়েক বছর সেসব অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয় না৷ এর কারণ অবশ্য আমি জানি না৷
আমার অ্যালবাম...
নজরুলের গান রেকর্ড করে তা অ্যালবাম আকারে ধারাবাহিকভাবে প্রকাশ করার একটি উদ্যোগ নিয়েছি৷ আমার এই প্রকল্পের নাম ‘নজরুলসংগীত সমগ্র’৷ আজ ‘এবি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলা’য় এর প্রথম সিডিটি প্রকাশিত হবে৷ অনেক গানই তৈরি আছে৷ এ বছর আরও কয়েকটি সিডি প্রকাশ করব৷ আমার গাওয়া নজরুলসংগীতের মিউজিক ভিডিও তৈরি হয়েছে৷ দুটি ডিভিডি আকারে আজ তা প্রকাশিত হবে৷
প্রশিক্ষক ফেরদৌস আরা...
এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে নজরুলসংগীত চর্চার আগ্রহ অনেক বেড়েছে৷ আমার সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুর সপ্তক’ দিয়ে তো দেখছিই, পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা দেখেও তা বেশ বুঝতে পারছি৷ আমি নজরুল ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে কাজ করছি৷ এখানে প্রশিক্ষণ নেওয়ার আগ্রহী ছেলেমেয়ের সংখ্যা কিন্তু বাড়ছে৷ এটা খুব ইতিবাচক দিক৷
বিনোদন প্রতিবেদক