‘নতুন মুখের সন্ধানে’ থেকে বাদ পড়লেন বিতর্কিত ব্যক্তিরা
এফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম থেকে বাদ পড়লেন বিতর্কিত ব্যক্তিরা। গত সোমবার এফডিসিতে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম নিয়ে এক জরুরি বৈঠক আহ্বান করা হয়। এখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, এফডিসি কর্তৃপক্ষ ও কলাকুশলীরা। এখানে প্রধান সমন্বয়কারীকে বাদ দেওয়াসহ কমিটিতে রদবদল করা হয়।১৭ জানুয়ারি এফডিসি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষণা করে। তখন বিতর্কিত ব্যক্তিদের বাদ না দিলে প্রযোজক, পরিচালক ও শিল্পীরা এ আয়োজন বয়কট করার ঘোষণা দেন।এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘যাঁদের নিয়ে বিতর্ক উঠেছে, তাঁদের বাদ দেওয়া হবে।’জানা গেছে, আবেদনপত্র জমা দানের তারিখ শেষ হওয়ার পর বাছাই কমিটি কাজ শুরু করবে এবং বিভাগীয় পর্যায়ে অডিশন শুরু হবে। ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক চ্যানেল আই।