'নতুন' বালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবসে শ্রোতাদের সামনে নতুন পরিচয়ে আসছেন সংগীতশিল্পী বালাম। তিনি এবার মিউজিক ভিডিও পরিচালনা করছেন। মিউজিক ভিডিওটি গত বছর ঈদুল ফিতরে আসা তঁার ভুবন অ্যালবামের ‘ও আকাশ’ গানের। বালাম বলেন, ‘শখের বশেই নির্মাতা হয়েছি। ছোটবেলা থেকে প্রচুর ছবি দেখতাম। সেগুলো থেকে কিছুটা ধারণা পেয়েছি। বিভিন্ন মাধ্যম থেকে শেখা আর নিজের ভাবনাগুলো মিউজিক ভিডিওতে প্রয়োগের চেষ্টা করেছি।’ ‘ও আকাশ’ গানের মিউজিক ভিডিও ভালোবাসা দিবসে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে।