‘নন্দিনী চরিত্রটা সত্যি হলে ভালো হতো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপি করিম। টেলিভিশন ও মঞ্চে তাঁর সুনাম সর্বজনবিদিত। আজ তাঁকে দেখা যাবে এটিএন বাংলায় ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানে। এ ছাড়া থাকছেন দেশ টিভির ‘বৈশাখী আড্ডা’য়। শুভ নববর্ষ...সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই যেন কাছের মানুষের সঙ্গে বছরটা ভালোভাবে শুরু করতে পারেন। পয়লা বৈশাখে যা করি...বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) পড়ার সময় সকালে ক্যাম্পাসে চলে যেতাম। ২০০১ সাল পর্যন্ত বিকেলে রক্তকরবীর শো হতো। তিন বছর পর পয়লা বৈশাখে দেশে থাকতে পারছি। এ বছর সারা দিন বাসায় থাকব।ফেসবুকে বুয়েট কনফেশন (স্বীকারোক্তি) পেজে যা লেখা যায়...বুয়েটে পড়াকালীন পড়াশোনায় অবহেলা করেছি। বের হওয়ার পর পড়াশোনায় আগ্রহী হয়েছি। আগেই মনোযোগী হলে ভালো হতো। এটাই আমার কনফেশন।আমার হাসি যে জায়গায় চমৎকার কাজে দিয়েছিল...আমার এক মামা বলতেন, ‘তুমি যদি প্রধান দুই রাজনৈতিক ব্যক্তিত্বের হাত ধরে একটা হাসি দাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’ এটা যদি সত্যিই হতো, তাহলে আমি তা করতাম। অভিনীত যে চরিত্রটা সত্যি হলে ভালো হতো...রক্তকরবী নাটকের নন্দিনী চরিত্রটা সত্যি হলে ভালো হতো।ছাত্রছাত্রীদের চোখে আমি যেমন...এটা ছাত্রছাত্রীরা ভালো বলতে পারবে।অনেক চেষ্টা করেও যা করতে পারিনি...নিজেকে স্থপতি হিসেবে প্রতিষ্ঠা করতে পারিনি। এ লক্ষ্যে খুব যে চেষ্টা করেছি, তা বলা যায় না। ইচ্ছাটা এখনো আছে।পয়লা বৈশাখে আমাকে দেখুন...এটিএন বাংলায় আজ প্রচারিত হবে ‘পাঁচফোড়ন’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান। হানিফ সংকেত পরিচালনা করেছেন এটি। এ ছাড়া দেশ টিভিতে উপস্থাপনা করব ‘বৈশাখী আড্ডা’ অনুষ্ঠানটি। অতিথি হিসেবে থাকছেন শামসুজ্জামান খান ও মুনতাসীর মামুন। মাহফুজ রহমান