‘নাইট’ হলেন প্যাট্রিক স্টুয়ার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইট উপাধি পেয়েছেন স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশনস ছবির তারকা প্যাট্রিক স্টুয়ার্ট। ছবিতে তিনি ক্যাপ্টেন জাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। নতুন বছরের শুরুতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে এই বিরল সম্মান পাওয়ায় প্যাট্রিক স্টুয়ার্ট খুব উত্ফুল্ল। অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় যেসব অভিনয়শিল্পী, পরিচালক ও সৃজনশীল মানুষের সাহচর্য ও অনুপ্রেরণা আমার জীবন পরিপূর্ণ করে তুলতে সহায়তা করেছে, এ সম্মান তাঁদেরও স্পর্শ করেছে।’ ওয়েবসাইট।