‘নাচো বাংলাদেশ নাচো’র সেরা সাত
‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র লাকি সেভেন পর্বের সেরা সাতজন প্রতিযোগীর নির্বাচন শেষ হয়েছে। সাত প্রতিযোগী হলেন- ঢাকার মিম চৌধুরী ও আরিফ হোসেন শামীম, বরিশালের শফিকুল ইসলাম, চট্টগ্রামের সূচনা বনিক ও জয়ন্ত্মী বনিক, দিনাজপুরের আনিকা আনান প্রমি এবং রংপুরের রিদিতা আলী রঙ্গন।বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ এ প্রসঙ্গে বলেন, ‘বিচারকের নম্বরের ভিত্তিতে লাকি সেভেন পর্বের সাত প্রতিযোগী নির্বাচিত হয়েছেন। এ সপ্তাহ থেকে লাকি সেভেন পর্ব প্রচারিত হবে। প্রতি পর্বে মূল বিচারকের পাশাপাশি থাকছেন একজন সেলিব্রেটি গেস্ট অব অনার। মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী।’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজা ইসলাম। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’।