'নাটকে আমার চরিত্রের অনেক রং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া৷
পিয়া৷

পিয়া৷ মডেল ও অভিনয়শিল্পী৷ এসএ টিভিতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক কালার৷ এতে অভিনয় করেছেন তিনি৷
‘কালার’-এর রং...
কালার ধারাবাহিকটির শুটিং হয়েছে ব্যাংককে৷ এখানে আমি মডেল, নাম ঐশী৷ মেয়েটি প্রচণ্ড আবেগপ্রবণ এবং অতি অল্পতেই উত্তেজিত হয়৷ চরিত্রের এই গড়নের সঙ্গে আমার নিজেরও খানিকটা মিল আছে৷ নাটকে অপহরণ করা হয় আমাকে৷ নাটকে একজন আলোকচিত্রীকে ভালোবাসি৷ তার জন্য সারাক্ষণ কঁাদি—সব মিলিয়ে নাটকে আমার চরিত্রের অনেক রং৷
ক্রন্দন কাহিনি...
কালার-এ অভিনয় করতে গিয়ে অনেক কেঁদেছি৷ বলা যায় গ্যালন গ্যালন পানি ঝরেছে চোখ থেকে! এ জন্য গ্লিসারিন ব্যবহার করতে হয়নি৷ ২০১২ সালে আমি পরীক্ষায় ভয়াবহ খারাপ করেছিলাম, সে কাহিনি মনে করতে আপনাতেই চোখ দিয়ে পানির ফোয়ারা ছুটেছে৷ ফলে এখানে আমার ক্রন্দনকাহিনি ছিল মোটামুটি জমজমাট৷
ডাক দিয়ে যায় দিনগুলো...
এ ধারাবাহিকে আমি, রুমা, হাসিন, ইমি অভিনয় করেছি৷ আমরা অভিনয়ে এসেছি মডেলিং থেকে, র৵াম্প থেকে৷ ফলে আয়োজন করে আড্ডা জমাতে হয়নি আমাদের৷ শুটিংয়ে টানা ১৫ দিন ছিলাম ব্যাংককে৷ শুটিং শেষে সবাই মিলে রাত ১১টায় বেরিয়ে যেতাম শপিংয়ে৷ দুর্দান্ত ছিল সেই দিনগুলো-আহা, এখনো যেন ডাক দিয়ে যায়!
আমার সিনেজীবন...
আমার গ্যাংস্টার রিটার্ন ছবিটি শিগগিরই মুক্তি পাবে৷ এ ছাড়া প্রবাসের প্রেম ছবির শুটিং শেষে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছি কিছুদিন আগে৷ আরেকটি চলচ্চিত্র স্টোরি অব সামারার কাজও শেষের পথে, শুধু একটি আইটেম গানের শুটিং বাকি৷ গানটির শুটিং হবে ১২ ফেব্রুয়ারি৷
সবকিছুর আগে পড়াশোনা...
এখন আমি ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে আইন বিষয়ে দ্বিতীয় বর্ষে পড়ছি৷ যতই শুটিং করি না কেন, সবকিছুর আগে পড়াশোনা৷