'নাটকে আমি লাইলী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদিয়া
নাদিয়া

নাদিয়া। অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী। এখন অভিনয় করছেন কয়েকটি ধারাবাহিক নাটকে। এনটিভিতে শুরু হলো তাঁর অভিনীত নাটক নীল রঙের গল্প।

‘নীল রঙের গল্প’...
নাটকের টাইটেল থেকে শুরু করে টাইটেল সং, গল্প, ভাবনা—প্রতিটি কাজই কৌশিকদা (কৌশিক শঙ্কর দাশ) অনেক যত্ন নিয়ে করেছেন। বর্তমান প্রেক্ষাপটে দেবদাস-পার্বতী, রোমিও-জুলিয়েট আর লাইলী-মজনু—এ তিন জুটিকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। নাটকে আমি অভিনয় করছি লাইলী চরিত্রে।

দেবদাস, রোমিও ও মজনু—যাকে আকর্ষণীয় মনে হয়...
আমি যেহেতু লাইলী চরিত্রে অভিনয় করছি, আমার কাছে মজনুকেই সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। আসলে নাটকের মজনু চরিত্রটাও আমার পছন্দ হয়েছে।

আর যা করছি...

গাজী টিভিতে নায়িকা সংবাদ নামে একটা ধারাবাহিক করছি। এম আর মিজানের পরিচালনায়। নাটকে আমি চলচ্চিত্রের পার্শ্বনায়িকার চরিত্রে অভিনয় করেছি। তাকে গ্রামের এক সাদাসিধে লোক বিয়ে করে। পুরো গ্রামের লোক ছুটে আসে আমাকে দেখার জন্য। বিটিভিতে একটা নাটক শুরু হয়েছে, নাম নিঃসঙ্গ পানকৌড়ি। কোরবানির ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ করছি।

নাচের নাদিয়া...

এখন তো বিশেষ দিবসগুলো ছাড়া নাচের অনুষ্ঠান খুব একটা করা হয় না। রোজার ঈদে কয়েকটি টিভি চ্যানেলে নাচ করেছি। সামনের ঈদের জন্যও কথা হচ্ছে।

দিনের প্রিয় সময়...

সকালবেলা যখন কাজে বের হই, আর সন্ধ্যা বা রাতে যখন বাসায় ফিরি, এ দুটি সময় সবচেয়ে ভালো লাগে।

সবচেয়ে বেশি ভয় পাই...

ভুল-বোঝাবুঝিকে খুব ভয় পাই।

আমি রেগে গেলে শিমুল যা করে...

আমার পরিচিতজনেরা জানে, আমার রাগ বেশিক্ষণ থাকে না। তাই শিমুলও (মনির খান, নাদিয়ার স্বামী) তেমন কিছু করে না। অপেক্ষা করে, কখন রাগ কমবে।

মো. সাইফুল্লাহ

ক থো প ক থ ন