'নাম নিবন্ধন করেছে পৌনে তিন লাখ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনমুন
মুনমুন

মুনমুন । উপস্থাপক। পাশাপাশি অভিনয় করছেন। চ্যানেল আইয়ে আজ প্রচারিত হবে ইংরেজি বানান শেখার প্রতিযোগিতা ‘স্পেলিং বি’। অনুষ্ঠানটির সঞ্চালক তিনি।
‘স্পেলিং বি’র কী খবর?
তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সেমিফাইনাল পর্যন্ত রেকর্ডিং শেষ। এখন অনুষ্ঠানগুলো প্রচারিত হচ্ছে।
এবার কতজন অংশ নিয়েছে?
শুরুতে নাম নিবন্ধন করেছে প্রায় পৌনে তিন লাখ। তাদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের কয়েকটি ধাপ শেষে ৯৬ জনকে নিয়ে ‘টিভি রাউন্ড’ শুরু হয়।
এই প্রতিযোগিতা থেকে যে ছেলেমেয়েদের আপনারা পাচ্ছেন, তাদের জন্য পরে কিছু করা হচ্ছে?
এই প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছে, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। পাশাপাশি সে যে বিভাগের প্রতিনিধিত্ব করছে, সেই বিভাগেও তার আলাদা অবস্থান হয়। দায়িত্ববোধের ব্যাপারে তারা সচেতন হয়। নিজের কল্পনার জগৎকে আরও প্রসারিত করে। তার মানসিক উন্নয়ন হয়। আমরা বিশ্বাস করি, এই গুণাবলি যাদের আছে, তারা নিজেরাই এগিয়ে যেতে পারবে।
নাটকের কী খবর?
এখন ঈদের কাজ করছি। এরই মধ্যে জাহিদ হাসানের সঙ্গে আরেকটা তাহাদের বিবাহ, সজলের সঙ্গে কোন কাননের ফুল আর নাঈমের সঙ্গে সেয়ানা ঘুঘু নাটকের কাজ করেছি। সামনে আরও কয়েকটি কাজ করব।
নতুন কোনো উপস্থাপনা?
এবারও ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান উপস্থাপনা করব। এখন তো অডিশন রাউন্ড চলছে। ১ জুলাই থেকে ক্যাম্প শুরু হবে। তখন আমিও প্রতিযোগীদের সঙ্গে যুক্ত হব।

‘আমার আমি’?
এরই মধ্যে বাংলাভিশনে অনুষ্ঠানটির দেড় শ পর্ব প্রচারিত হয়েছে। ২১ জুন কবি নির্মলেন্দু গুণের জন্মদিন। ওই দিনের ‘আমার আমি’ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্গে আনিসুল হক। রেকর্ডিং শেষ। দারুণ একটা আড্ডা হয়েছে। আশা করছি দর্শক উপভোগ করবেন।
রমজান মাসে কিছু করবেন?
‘ভিম ঝটপট ইফতার’ নামে একটি অনুষ্ঠান করব। রমজান মাসে প্রতিদিন এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।
বিনোদন প্রতিবেদক