
মৌ। ১৯৯৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর নাটকে প্রথম অভিনয় করেন। এরপর অভিনয়ের সঙ্গেই আছেন। আজ বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক এলেবেলে। এতে অভিনয় করেছেন তিনি
‘এলেবেলে’...
নাটকটির পরিচালক বদরুল আনাম সৌদ। এর আগে তাঁর সঙ্গে আরেকটি নাটকে কাজ করেছি। এই নাটকে আমি যে চরিত্রে অভিনয় করছি, শুনেছি তা নাকি আমাকে ভেবেই লেখা হয়েছে। নাটকে আমি ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় সংলাপ বলেছি। বিষয়টি রীতিমতো বেশ কষ্টসাধ্য ছিল। এলেবেলে আমার অভিনয়জীবনের অন্যতম একটা অর্জন।
নাটকের সেটে...
নাটকের সেটে দৃশ্যধারণের পর আমরা সাধারণত আড্ডা দিই। কিন্তু এলেবেলে নাটকের সেটে সেই সুযোগ নেই। কারণ, এই নাটকে সবাই নিজেদের চরিত্র ফুটিয়ে তোলার জন্য তখন মহড়া করে।
নাটকে আমার টার্নিং পয়েন্ট...
আমাকে দর্শক চিনতে শুরু করেছে গুলশান এভিনিউ নাটক দিয়ে। এটিই নাটকে আমার টার্নিং পয়েন্ট।
যা হতে চাই...
নায়িকা হতে চাই না। একজন অভিনয়শিল্পী হতে চাই।
অভিনয়ের পথে...
বাবা এস এম হুুমায়ূন নাট্যচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। অভিনয়ে আসার পেছনে তাঁর প্রভাব কাজ করেছে সবচেয়ে বেশি।
শুরুর কথা...
শুরুর দিকে অনেকেই আমাকে বড় আপু শাবনাজের (শাবনাজ, বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা) সঙ্গে তুলনা করতেন। তখন খুব মন খারাপ হতো।
অভিনয় নিয়ে পরিবারের কথা...
আমার অভিনয় দেখে আপু যখন প্রশংসা করেন, তখন খুব ভালো লাগে। এ ছাড়া বাবা এবং আমার স্বামীর মতামত আমাকে বেশ উৎসাহ জোগায়।
বিনোদন প্রতিবেদক