‘নিজস্বতা নিয়ে এগিয়ে যাওয়া উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান আমার কাছে...গান আমার আরাধনা। আমার মনের শান্তি, আমার ভালোবাসা। এটা আমার কাছে একটা সম্মানজনক পেশা।যে গানের অনুরোধ পেয়েছি সবচেয়ে বেশি...অনেক গানের অনুরোধই তো পাই। ‘তুমি আমার প্রথম সকাল’, ‘মিষ্টি করে দুষ্টু বলো’ ও ‘ভুলিতে পারি না আমি’।রেডিওতে যেদিন প্রথম গাইলাম...আমার সৌভাগ্য, প্রথম গানেই আমি অনেক বড় মাপের গীতিকার ও সুরকারকে পেয়েছি। গানটির নাম ‘আমার স্বপ্ন যদি লাল গোলাপ হতো’। গীতিকার খন্দকার নুরুল আলম, সুরকার মো. রফিকুজ্জামান। প্রথম গান হলেও আমি একটুও নার্ভাসবোধ করিনি।আমার তারুণ্যের রহস্য...না না, বয়স তো বাড়ছেই। তবে মনের দিক থেকে আমি এখনো তরুণ। সব সময় হাসিখুশি থাকি। বাকিটা মেকআপের অবদান... হা হা হা!যদি গায়িকা না হতাম...আমার তো আসলে হুট করেই গায়িকা হওয়া। ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকের সম্পর্কটা খুব ভালো লাগে, তাই একসময় ইচ্ছা ছিল শিক্ষক হব। আবার একসময় ইচ্ছা হতো নার্স হব, মানুষের সেবা করব।নতুনদের মধ্যে যাঁর কণ্ঠ মুগ্ধ করে...প্রিয়াংকা গোপ, প্রিয়াংকা গোপ এবং প্রিয়াংকা গোপ। প্রচণ্ড রকম তৈরি কণ্ঠ।একা একা গুনগুনিয়ে যে গান গাই...অনেক গানই গাই। তবে যে গানটি বেশি গাই, সেটি একটু অপরিচিত। কাজী নজরুল ইসলামের ‘পেয়ে কেন নাহি পাই’।শাকিলা জাফর হতে চাইলে...কেউ শাকিলা জাফর হতে চায় নাকি? আমি তো জানতাম না! তবে আমি বলব, এমনটা ভাবা ঠিক না। প্রত্যেকেরই তাঁর নিজস্বতা নিয়ে এগিয়ে যাওয়া উচিত।জীবনের সবচেয়ে বড় অর্জন...অসংখ্য মানুষের ভালোবাসা, সম্মান। আমি তো কখনো শিল্পী হব, পরিচিতি পাব, এমনটা ভাবিনি। শুধু গান শিখব ভেবেছি। এটা সৃষ্টিকর্তার অশেষ রহমত। মো. সাইফুল্লাহ