‘নিজেকে পর্দায় দেখলে ভালো কিছু চোখে পড়ে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলন। ছোট পর্দার মিলন এখন অভিনয় করছেন বড় পর্দায়। এ সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর ছবি দেহরক্ষী। কথা হলো তাঁর সঙ্গে।বড় পর্দার অভিজ্ঞতা...সিনেমায় যেহেতু দৈর্ঘ্যটা বড়, আয়োজনটাও বড়। নাটকে হয়তো একই দিনে আমরা বেশ কয়েকটি দৃশ্যের শুটিং করে ফেলি। কিন্তু সিনেমায় কাজ করতে গিয়ে দেখা গেল, সারা দিন ধরে আমরা দুটি দৃশ্য করেছি। কাজগুলোও অনেক বেশি গোছানো। খুব ভালো লেগেছে।ভক্তদের জন্য চমক...আমাকে বড় পর্দায় দেখবেন, এটাই তো দর্শকের জন্য চমক।শুটিংয়ে মজার অভিজ্ঞতা...ছোট ছোট মজা তো হয়ই, তবে পুরো কাজটাই আনন্দের। কোনো কোনো দৃশ্যের জন্য আমাকে বেশ ঝুঁকি নিতে হয়েছে। সারা রাত ধরে মারামারির দৃশ্যের শুটিং করেছি। অনেক কষ্ট করে আমরা কাজটা করেছি। এখন দর্শক যদি হলে গিয়ে ছবিটি দেখেন, ভালো বলেন, সেটাই হবে সবচেয়ে বড় পুরস্কার।হলে বসে দেখা প্রথম চলচ্চিত্র...ছুটির ঘণ্টা। মায়ের সঙ্গে বসে দেখেছিলাম।পর্দায় নিজেকে দেখলে যা ভাবি...আমি খুবই খুঁতখুঁতে। নিজেকে পর্দায় দেখলে ভালো কিছু চোখে পড়ে না। শুধু মনে হয়, তাকানোটা ঠিক হলো না, সংলাপটা অন্য রকম হতে পারত, আরও ভালো হতে পারত...সিনেমায় নিয়মিত কাজ...অবশ্যই করব। পাশাপাশি নাটকের কাজও চলবে।লম্বা একটা ছুটি পেলে...আমি একটু নিজের মতো করে থাকতে ভালোবাসি। চুপচাপ থাকতে ভালো লাগে। ছুটি পেলে প্রকৃতির কাছাকাছি কোথাও চলে যাব।অভিনেতা না হলে যা হতাম...অভিনেতা না হলেও অভিনেতাই হতাম! ছোটবেলা থেকে এই একটি কাজই তো করেছি। সেই ক্লাস সিক্স থেকে মঞ্চে কাজ করছি। প্রশ্ন হতে পারে, স্বীকৃতি না পেলে কী করতাম। তখন হয়তো পেশা হিসেবে অন্য কিছু বেছে নিতাম, তবে মঞ্চের কাজটি ছাড়তাম না।ছোট পর্দার হালচাল...ছোট পর্দায় এখন বেশ কয়েকটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। নতুন নাটকের কাজও চলছে।মো. সাইফুল্লাহ