'নিজের মিম দেখলে ভালোই লাগে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে ছিটিয়ে আছে অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে করা নানা ধরনের মিম (meme)। জনপ্রিয় এ অভিনেতার বিভিন্ন নাটকের ছবি দিয়ে তৈরি করা হয়েছে মিমগুলো। ছবির ওপরে

জুড়ে দেয়া হয়েছে নানা ধরনের মন্তব্য। এসব কোথায় কীভাবে ব্যবহার করতে হয়, তা ফেসবুক ব্যবহারকারীরা ভালোই জানেন। তাই ফেসবুকে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব মিম।

তো যাকে নিয়ে এতসব কাণ্ড হচ্ছে ফেসবুকে, তিনি কি ভাবছেন মিম নিয়ে? প্রশ্ন করতেই হেসে ফেললেন এ অভিনেতা। তারপর হাসতে হাসতে বললেন, ‘নিজের মিম দেখলে ভালোই লাগে। মানুষ তো ভালোবেসেই এসব করে। খারাপ কী।’

কথায় অবশ্য বোঝা গেল, এসব নিয়ে রাগ নেই মোটেও। নিজে যখন ফেসবুকে ঢোকেন, তখন এসব দেখে বরং আনন্দিতই হন এ অভিনেতা।

আজ সকালে তাঁর রামপুরার বাসায় বসে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। এরই ফাঁকে উত্তর দেন মিম প্রসঙ্গে।