প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, যা আগে আর্ট কলেজ নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটি ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ করে মানব শিল্প-সাহিত্য-সংস্কৃতিগোষ্ঠী ও মানব প্রকাশনের যৌথ উদ্যোগে বই ও অডিও সিডি প্রকাশ করেছে। গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘নিবেদন জয়নুল আবেদিন সকাশে’ শীর্ষক শিল্পাচার্যের অনেকগুলো প্রতিকৃতি নিয়ে বই ও তাঁকে নিবেদিত গীতিকবিতাসহ অডিও সিডির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থে স্থান পাওয়া প্রতিকৃতিগুলো এঁকেছেন ও সবগুলো গান লিখেছেন চারুকলা অনুষদের সাবেক ডিন শিল্পী মতলুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবুল বারক আলভী।