‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে টিভি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির’—এই স্লোগান নিয়েই দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এত দিন সভা-সেমিনারের মধ্য দিয়ে জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন তিনি। এবার টিভির পর্দায় আসছেন উপস্থাপক হয়ে। বৈশাখী টিভিতে আগস্ট থেকে শুরু হচ্ছে ইলিয়াস কাঞ্চনের উপস্থাপনায় নিয়মিত অনুষ্ঠান নিরাপদ সড়ক চাই।ইলিয়াস কাঞ্চন বলেন, ‘টিভি একটি বড় মাধ্যম। বিপুল দর্শক টিভি দেখেন। দেশে এতগুলো চ্যানেল থাকলেও “নিরাপদ সড়ক চাই” এই সচেতনতার বিষয়টি নিয়ে কেউ উদ্যোগ নেয়নি। প্রথমবারের মতো বৈশাখী টিভি এগিয়ে আসায় আমি তাদের ধন্যবাদ জানাই। মানুষকে সচেতন করার জন্য অনুষ্ঠানটি একটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’অনুষ্ঠান প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘দুটি ভাগে আমরা অনুষ্ঠানটি করছি। প্রথম ভাগে থাকবে সব ক্ষেত্রে নিরাপদ সড়ক (নৌ, রেলসহ) হওয়ার জন্য কী কী করণীয়। পাশাপাশি ভুয়া লাইসেন্স, অদক্ষ চালক, নিয়মকানুন না মানার অপরাধগুলোও তুলে ধরা হবে। আর দ্বিতীয় পর্বে থাকবে দুর্ঘটনাকবলিত কোনো পরিবারের ওপর প্রতিবেদন।’ ইসলাম শফিকের পরিচালনায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শনিবার রাত ১০টায়।