'নির্বাসিত নায়ক' আহমদ রফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমদ রফিক। ছবি : প্রথম অালো
আহমদ রফিক। ছবি : প্রথম অালো

আহমদ রফিকের প্রথম কবিতার বই ‘নির্বাসিত নায়ক’। বায়ান্নর ভাষা আন্দোলনের এই ভাষাসংগ্রামীকে নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র। কবিতার বইয়ের নামেই সেই তথ্যচিত্রের নামকরণ করা হয়েছে ‘নির্বাসিত নায়ক’।
তথ্যচিত্রটির দৃশ্য ধারণ করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আহমদ রফিকের বাড়িতে। বাল্যকাল থেকে শুরু করে শিক্ষাজীবন, ভাষা আন্দোলনে অংশগ্রহণ, রবীন্দ্র-গবেষণা ও তাঁর লেখালেখির জীবন তুলে ধরা হয়েছে এতে।
তথ্যচিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহিন মাহফুজ। তিনি জানালেন কেবল তথ্যচিত্রের দৃশ্যধারণ শেষ করে সম্পাদনা শুরু হয়েছে। সম্পাদনা শেষে এটি বাংলাদেশ টেলিভিশন বা অন্য কোনো বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।
শাহিন মাহফুজ বলেন, ‘৮৭ বছর বয়সেও আহমদ রফিক এখনো পূর্ণ স্মৃতিশক্তি ধরে রেখেছেন। নিভৃতচারী এই ভাষাসংগ্রামীকে নিয়ে প্রচারমাধ্যমে তেমন কোনো কাজ হয়নি।’
তথ্যচিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)। বিসিটিআইয়ের চলমান ২য় টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা কোর্সের সমাপনী প্রযোজনা হিসেবে তৈরি হচ্ছে তথ্যচিত্রটি।

তথ্যচিত্রের দৃশ্যধারণ। ছবি : প্রথম অালো
তথ্যচিত্রের দৃশ্যধারণ। ছবি : প্রথম অালো