‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস নিয়ে চলচ্চিত্র
সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস নিয়ে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র। ছবিটি নির্মাণের জন্য অনুদান দিয়েছে সরকার। আর এটি পরিচালনা করছেন নাসির উদ্দীন ইউসুফ। ছবিটির শুটিং শুরু হবে ২৭ মে।জানা গেছে, উপন্যাসের মতো চলচ্চিত্রের নামও নিষিদ্ধ লোবান। তবে নতুন একটি নাম দেওয়ার ভাবনা আছে নির্মাতার।উপন্যাসের দুটি মুখ্য চরিত্র বিলকিস এবং পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা। আর এ দুটি চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান ও শতাব্দী ওয়াদুদ। ছবির আরও দুটি চরিত্রে থাকছেন এ টি এম শামসুজ্জামান ও রাইসুল ইসলাম আসাদ।ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে অনেক আগেই। আর এটি লিখেছেন এবাদুর রহমান। প্রধান সহকারী পরিচালক থাকছেন নুরুল আলম আতিক। প্রোডাকশন ডিজাইনারের দায়িত্বে আছেন অনিমেষ আইচ। ছবির চিত্রধারণ করবেন ভারতের সমীরণ দত্ত।নাসির উদ্দীন ইউসুফ এর আগে আরেকটি চলচ্চিত্র তৈরি করেছিলেন। ছবিটির নাম একাত্তরের যীশু।নির্মাতা সূত্রে জানা গেছে, ২২ মে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।