‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে মাসুদ পথিক তৈরি করছেন চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণ। এবার এসেছে সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্রটির গানের অ্যালবাম। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, বাদল শহীদ, সাইম রানা, প্রিয়াঙ্কা গোপ, বেলাল খান, পড়শী, দিদারুল করিম, ইমন তালুকদার ও বাপ্পীরাজ। গানের কথা লিখেছেন নির্মলেন্দু গুণ, অসীম সাহা, সাইম রানা, মাসুদ পথিক ও অতনু তিয়াস। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ, অসীম সাহা, মুশফিক লিটু, সাইম রানা, মাহমুদ সেলিম ও বেলাল খান। ছবির গান প্রসঙ্গে সবার পক্ষ থেকে সাইম রানা বললেন, ‘এই চলচ্চিত্রে কৃষকের সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং গ্রামবাংলার মানুষের জীবনাচার ও বাস্তব চিত্র ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে। ছবিতে প্রায় চেনা কিছু লোকসুর ও ধ্বনিচিত্র তুলে আনা হলেও সংগীতায়োজনে ভিন্নতা ও সূক্ষ্ম সুরশৈলী লক্ষ করা যাবে।’এতে অভিনয় করছেন নির্মলেন্দু গুণ, প্রবীর মিত্র, মামুনুর রশীদ, অসীম সাহা, রেহানা জলি, সৈয়দ জুবায়ের, জুয়েল জহুর, বাদল শহীদ, সিমলা প্রমুখ।