'ন্যাশনাল আইকন' আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা থেকে নেতা হওয়ার কোনো বাসনা তাঁর নেই। রাজনীতি থেকে এক শ গজ দূরেই থাকতে চান। তাই বলে আমির খান কিন্তু একেবারেই রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে চলেন না। বরং তিনি বেশ রাজনীতি সচেতন। আর তাই তাঁকে ‘জাতীয় আইকন’ হিসেবে ব্যবহার করতে চাইছে ভারতের নির্বাচন কমিশন। উদ্দেশ্য আমির দেশবাসীকে ভোটদানে উৎসাহিত করবেন।
আমির ছাড়াও ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, বক্সার ম্যারি কম, ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল এবং সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে এই জাতীয় আইকন বানানোর চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। তাঁরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশটির ভোটারদের প্রতিটি ভোটের মূল্য এবং ভোটদানের গুরুত্ব বোঝাবেন। আইএএনএস।