'পঞ্চম ছবিতে নতুনরূপে আসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়
জয়

জয়। অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন ১৫ বছর। অভিনয়ের পাশাপাশি নাটক লিখছেন এবং পরিচালনা করছেন। আজ রাতে বাংলাভিশনে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক নিজ গৃহে পরবাসী।
‘নিজ গৃহে পরবাসী’...
কয়েকটি দম্পতির পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে ধারাবাহিকটি। জিনাত হাকিমের লেখা নাটকটি পরিচালনা করছেন আজিজুল হাকিম।
জয়ের ধারাবাহিক...
নিজ গৃহে পরবাসী ছাড়া এখন আরও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছি। এগুলো হলো—থ্রি কমরেডস, যৈবতী কন্যা, কথা কাজে মিল নাই ও নীড় খোঁজে গাংচিল। এই সব কটি ধারাবাহিক এখন প্রচারিত হচ্ছে। এ ছাড়া সপ্তাহ দুয়েক পর প্রচার শুরু হবে অন্ধকারের ফুল, জয়িতা ও ঘুড়ি ওড়ে ধারাবাহিক।
নতুন চলচ্চিত্র...
আমার প্রথম চলচ্চিত্র জীবনের গল্প (২০০৬)। এরপর মুক্তি পায় এই যে দুনিয়া, গ্রামগঞ্জের পিরিতি ও পাষাণের প্রেম। প্রথম তিনটিতে আমার নায়িকা ছিলেন শাবনূর আর চতুর্থটিতে অপু বিশ্বাস। পঞ্চম ছবিতে একেবারেই নতুনরূপে আসব। সেভাবেই পরিকল্পনা করছি।

লেখালেখি...
এ পর্যন্ত অর্ধশত নাটক লিখেছি। বইও লিখেছি। বাংলা একাডেমীর অমর একুশের গ্রন্থমেলায় সাদা এবং হলুদ (২০১২) ও হ্যালো, ভাইয়া অভিনয় করতে চাই (২০১৩) নামে আমার দুটি বই প্রকাশিত হয়েছে। আগামী বছরের জন্য আরেকটি বই লেখার কাজ শুরু করেছি। নতুন বইটির নাম পরীর চুলে উঁকুন ছিল।
মনজুর কাদের