‘পথ ছেড়ো না পথের মানুষ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাচ্যনাট তাদের ১৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ‘পথ ছেড়ো না পথের মানুষ’ স্লোগান নিয়ে আয়োজন করেছে বছরব্যাপী অনুষ্ঠানমালা। তারই অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে আয়োজিত পথ নাট্যোত্সবের গতকাল ছিল দ্বিতীয় দিন। ছুটির দিন হওয়ায় বিপুলসংখ্যক দর্শক নাটক উপভোগ করেন। গতকাল মুক্তমঞ্চে তিনটি নাটকের প্রদর্শনী হয়। এর মধ্যে ছিল জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) একটি নন ফিকশন, জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) চক্রব্যূহ ও প্রাচ্য নাটের গর্ত। এদিন তরুণ নাট্যকর্মী জ্যোতি সিনহাকে সম্মাননা দেওয়া হয়।