'পথের পাঁচালী' নিয়ে নানা আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাট পূর্ণ করল পথের পাঁচালী। সত্যজিৎ রায়ের এই অসাধারণ চলচ্চিত্রটি নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে প্রথম প্রদর্শিত হয়েছিল ১৯৫৫ সালের ৩ মে। দিনটি স্মরণ করে এ বছরও একই দিনে একই ভেন্যুতে ছবিটি দেখানো হয়।
ভারতে ছবিটি মুক্তি পেয়েছিল একই বছরের ২৬ আগস্ট। এই দিনকে উপলক্ষ করে ভারতে প্রিজার্ভেশন অব সত্যজিৎ রায় আর্কাইভ একটি সেমিনারের আয়োজন করেছে ৩০ আগস্ট। এই সেমিনারে ভারতীয় চলচ্চিত্রজগতের খ্যাতনামা অনেককেই দেখা যাবে। বলিউডে জনপ্রিয় হওয়া তিন বাঙালি পরিচালক—সুজিত সরকার, সুজয় ঘোষ ও দিবাকর ব্যানার্জিও বক্তব্য দেওয়ার জন্য আসছেন। ধৃতিমান চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় ‘জাতীয় ও আঞ্চলিক চলচ্চিত্র কাকে বলে’ বিষয়টি নিয়ে বলার জন্য আসছেন শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, সুমন মুখোপাধ্যায়, নন্দিতা দাশ প্রমুখ। টাইমস অব ইন্ডিয়া।