‘পদ্মপাতার জল’ ছবিতে শিরোনামহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পদ্মপাতার জল’ চলচ্চিত্রের জন্য গান করছে শিরোনামহীন। শিরোনামহীন ব্যান্ডের অন্যতম সদস্য জিয়া বলেছেন, ‘আমরা “একটি সিনেমা বানাব’ নামের চলচ্চিত্রে প্রথম গান করেছিলাম। তা-ও বছর তিনেক আগে। কিন্তু ছবিটি নির্মাণের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো খোঁজ-খবর পাচ্ছি না। সত্যি কথা বলতে, নির্মাতার সঙ্গেই আমাদের কয়েক বছর ধরে কোনো যোগাযোগ নেই। এবার “পদ্মপাতার জল” ছবির জন্য গান করলাম।’ তিনি বলেন, ‘শিরোনামহীন ব্যান্ড সব সময় চিত্রকল্পনির্ভর গান করতে পছন্দ করে। তাই ছবিতে গান করতে আমাদের জন্য খুব একটা সমস্যা হয়নি। এরই মধ্যে “পদ্মপাতার জল” ছবির ডেমো গানে আমরা কণ্ঠ দিয়েছি। কয়েক দিনের মধ্যে চূড়ান্ত রেকর্ডিং করা হবে।’‘এ বাতাসে ডানা মেলে, অশ্রু তোমার যেন সব অন্ধকার’ শিরোনামের ওই গানের কথা লিখেছেন এবং তাতে সুর করেছেন ব্যান্ডের আরেক সদস্য শাফিন।জিয়া আরও বলেন, ‘ছবির গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছেটা আমাদের অনেক দিনের। কারণ, এর ক্যানভাসটা অনেক বিশাল। এমনকি ছবির গানের স্থায়িত্বও অনেক বেশি। “পদ্মপাতার জল” ছবিতে গান করতে পেরে শিরোনামহীন ব্যান্ডের সব সদস্য আনন্দিত।’শিরোনামহীনের সদস্যরা এখন নিজেদের নতুন একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি এই অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিও নির্মাণেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জিয়া।