‘পদ্মপাতার জল’ ছবিতে শিরোনামহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মপাতার জল চলচ্চিত্রের জন্য গান করছে শিরোনামহীন। এই ব্যান্ডের সদস্য জিয়া বলেন, ‘আমরা চলচ্চিত্রে প্রথম গান করেছিলাম একটি সিনেমা বানাবতে। তা বছর তিনেক আগে। এবার পদ্মপাতার জল ছবির জন্য গান করেছি।’ গানটির শিরোনাম: ‘এ বাতাসে ডানা মেলে, অশ্রু তোমার যেন সব অন্ধকার’। গানের কথা লিখেছেন এবং তাতে সুর করেছেন শিরোনামহীনের শাফিন।গত বুধবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে পদ্মপাতার জল ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবিতে অভিনয় করছেন ইমন, মীম প্রমুখ। ছবির চিত্রনাট্য লিখেছেন লতিফুল ইসলাম এবং পরিচালনা করছেন তন্ময় তানসেন।