'পদ্মা নদীর মাঝি' ছবি নিয়ে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ চলচ্চিত্র তৈরি করেন ১৯৯৩ সালে। ওই সময় ছবিটি বাংলাদেশ ও ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অর্জন করেছিল বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মান। এবার এ ছবিটি নিয়ে একটি প্রামাণ্য গ্রন্থ প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। নাম গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি, চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ। এই বইয়ে রয়েছে পদ্মা নদীর মাঝি ছবির চিত্রনাট্য, স্থিরচিত্র, স্মৃতিচারণা, মন্তব্য, প্রবন্ধ ও সংবাদপত্রে প্রকাশিত কিছু নিবন্ধসহ নানা কিছু। দাম এক হাজার ৫০০ টাকা।
আগামী বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে চলচ্চিত্রবিষয়ক এই প্রামাণ্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হবে।