‘পরম বীর চক্র’তে আমিশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোড়াতে আনুশকার অভিনয়ের কথাই শোনা যাচ্ছিল বেশি। কিন্তু শেষতক আনুশকার বদলে এসেছেন আমিশা প্যাটেল। তেলেগু ছবি পরম বীর চক্রতে অভিনয় করছেন এই বলিউড অভিনেত্রী। ছবিতে তেলেগু তারকা অভিনেতা বালাকৃষ্ণার বিপরীতে অভিনয় করছেন আমিশা। হায়দরাবাদে শুরু হয়েছে ছবিটির চিত্রধারণের কাজ। দেশপ্রেমভিত্তিক এই ছবিতে বালাকৃষ্ণা অভিনয় করছেন দ্বৈত ভূমিকায়। আমিশা প্যাটেল অভিনীত প্রথম তামিল ছবি বাদরি। এর আগে আরও দুটি তেলেগু ছবিতে অভিনয় করেছেন আমিশা। ওয়েবসাইট।