‘পর্দার পেছনের গল্প’ নিয়ে আবার নোবেল
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০-এর পর্দা উঠতে আর বাকি এক মাস দুই দিন। আগামী ২৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসবে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০-এর তারকাবহুল জমজমাট আসর। এটি হবে ১৩তম আয়োজন। গতবারের মতো এবারও এই আয়োজন নিয়ে তৈরি হলো পর্দার পেছনের গল্প অনুষ্ঠানের প্রথম পর্ব। আবারও পর্দার পেছনের গল্প নিয়ে পর্দায় হাজির হচ্ছেন মডেল নোবেল।নোবেলের প্রাণবন্ত উপস্থাপনায় দর্শক মেরিল-প্রথম আলো ২০১০-এর প্রাক-প্রস্তুতি সম্পর্কে কিছুটা আঁচ পেয়ে যাবেন। নোবেল বলেন, ‘উপস্থাপনায় আমি নিয়মিত নই। তবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এই আয়োজন পর্দার পেছনের গল্প করতে গিয়ে এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে। তাই এবারও করলাম। দর্শকের কাছে খুব একটা খারাপ লাগবে না।’গত শুক্রবার প্রথম পর্বের ধারণ সম্পন্ন হয়েছে। কবির বকুলের গ্রন্থনা ও পরিকল্পনায় পর্দার পেছনের গল্প নির্মাণ করেছেন গাজী শুভ্র।কারিগরি সহযোগিতায় রয়েছে রেড ডট। প্রথম পর্ব প্রচারিত হবে ৫ এপ্রিল মঙ্গলবার রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে।