‘পাশ্চাত্যে রবীন্দ্রনাথ’ নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘পাশ্চাত্যে রবীন্দ্রনাথ’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যলয়ের প্রাক্তনীদের সংগঠন আমেরিকান অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন। এর সভাপতি তাহসিন আমান জানান, অনুষ্ঠানটির মূল ভাবনা হলো রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার পর পাশ্চাত্যে এর প্রভাব। এই ভাবনার ওপর ভিত্তি করেই থাকছে গান, নাচ এবং পাঠ। আর এখানে অংশ নিচ্ছেন তরুণ প্রজন্মের শিল্পীরা। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। অনুষ্ঠানটি পরিচালনা করছেন সুমন সেনগুপ্ত ও নন্দিতা ইয়াসমিন। গান করবেন সুমন সেনগুপ্ত, নন্দিতা ইয়াসমিন, অভয় দত্ত, অনন্যা ব্যানার্জি, অভিক দেব, আশিকুর রহমান, সামিয়া আহসান ও জয়িতা। নৃত্য পরিবেশন করবে প্রেমা ও সাধনা।