'পিঁপড়াবিদ্যা' অনলাইনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত পিঁপড়াবিদ্যা এবার অনলাইন চ্যানেলে মুক্তি পাচ্ছে। আজ বেলা তিনটায় অনলাইন টিভি ও ভিডিও প্ল্যাটফর্ম পপকর্ন লাইভ টিভিতে (www.popcornlive.tv) দেখানো হবে ছবিটি।
নির্ধারিত সময় ছাড়াও আজ থেকে দর্শক যেকোনো সময় চ্যানেলের ‘মুভিজ আর্কাইভ’-এ গিয়ে পিঁপড়াবিদ্যা দেখতে পাবেন। গত মাসেই এ ছবির টেলিভিশন প্রিমিয়ার হয়। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায় ২৪ অক্টোবর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নূর ইমরান মিঠু, জাকারিয়া মুকিত ও ভারতের শিনা চৌহান।