'পিঁপড়াবিদ্যা'য় চিরকুটের 'লেজে রাখা পা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবিতে চিরকুট ব্যান্ডের গাওয়া ‘কানামাছি’ গানটি দারুণ জনপ্রিয় হয়। এবার ফারুকীর পিঁপড়াবিদ্যা ছবিতেও গান করছে চিরকুট। গানটির শিরোনাম ‘লেজে রাখা পা’। এরই মধ্যে পিঁপড়াবিদ্যা ছবির জন্য চিরকুটের গাওয়া গানটির কথা ও সুর চূড়ান্ত হয়েছে। এখন চলছে সংগীতায়োজনের কাজ।
চিরকুটের সুমী বলেন, ‘কানামাছি’ গানটির দারুণ জনপ্রিয়তার পর আবার একই পরিচালকের ছবিতে গান করার সুযোগ পেয়েছি, এটা আমাদের জন্য খুবই আনন্দের। আশা করছি, নতুন গানটিও সবাই পছন্দ করবেন।