‘পিকে’ ছবিতে সপরিবারে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ কুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবির ছোট একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের অভিনেতা আমির খানের স্ত্রী কিরণ রাও। অভিনয়ের পাশাপাশি হিরানির সঙ্গে যৌথভাবে ‘পিকে’ ছবিটি প্রযোজনা করছেন আমির। আর ছবির সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আমিরের ছেলে জুনায়েদ খান।পিকে ছবির শুটিং চলছে ভারতের রাজস্থানে। স্ত্রী কিরণ ও আরেক ছেলে আজাদকে নিয়ে সেখানেই উঠেছেন আমির। শুটিং শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন। সব মিলিয়ে পারিবারিক আবহে ছবির কাজ করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত এ তারকা। সম্প্রতি এক খবরে জানিয়েছে মিড-ডে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সব সময় ছবির সেটে হাজির থাকছেন কিরণ। তাঁকে ছবিতে অভিনয় করানোর জন্য উঠে-পড়ে লেগেছেন পরিচালক রাজকুমার হিরানি। কিরণও সম্মতি দিয়েছেন। শিগগিরই তিনি শুটিংয়ে অংশ নেবেন।ক্যামেরার পেছনের মানুষ হিসেবেই পরিচিত কিরণ রাও। অনেক দিন থেকেই যুক্ত আছেন ছবি প্রযোজনা ও চিত্রনাট্য লেখার সঙ্গে। ‘লগন’ (২০০১), ‘স্বদেশ’সহ (২০০৪) কয়েকটি ছবির সহপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে ‘ধোবি ঘাট’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কিরণ। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘দিল চাহতা হ্যায়’ ছবির ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। প্রায় এক যুগ পর ‘পিকে’ ছবির মাধ্যমে আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি।মজার বিষয় হলো, বলিউডে আমিরের অভিষেক ছবি ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর জনপ্রিয় ‘পাপা কেহতে হ্যায়’ গানে ক্ষণিকের জন্য দেখা গিয়েছিল তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তকে। বড় মাপের তারকা হয়ে ওঠার আগপর্যন্ত রিনার সঙ্গে বিয়ের খবরটি গোপনই রেখেছিলেন আমির খান।