‘পিপলি লাইভ’ নিষিদ্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খানের পিপলি লাইভ ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কৃষকদের হয়ে কাজ করে এমন একটি সংগঠন ছবিটি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে। বিদর্ভ জন-আন্দোলন সমিতি (ভিজেএএস) নামের ওই সংগঠন জানিয়েছে, বাস্তবতার সঙ্গে ছবিটির কোনো মিল নেই। ঋণগ্রস্ত একজন কৃষকের আত্মহত্যার পটভূমিতে নির্মিত হয়েছে ছবিটি। বাস্তবে এমনটি ঘটে না। ভারতের নাগপুরভিত্তিক সংগঠনটির দাবি, বিশ্বায়নের এই যুগে মানুষ অনেক বাস্তববাদী। ছবিটি কৃষকদের জন্য অপমানজনক এবং দর্শকদের ভুল তথ্য দিচ্ছে। তাই সংগঠনের পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে পিপলি লাইভ ছবিটি নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া স্বল্প বাজেটের তারকাহীন এ ছবিটি প্রযোজনা করেছেন আমির খান। ওয়েবসাইট।