‘পিপলি লাইভ’ মুক্তি পাচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁয়ের নাম পিপলি। সে গাঁয়ের সাদাসিধে মানুষদের জীবনযাত্রাই ছবির মূল উপজীব্য। গ্রাম ও শহরের মধ্যে যে ফাঁরাক, তা-ই তুলে ধরা হয়েছে এ ছবিতে। কৃষকের আত্মহত্যা নিয়ে গণমাধ্যম, রাষ্ট্র ও রাজনীতিবিদদের যে উন্মাদনা, তাকে বিদ্রূপাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়েছে পিপলি লাইভ ছবিতে। আমির খানের প্রযোজনায় ছবিটি আজ শুক্রবার ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পাচ্ছে। ভারতের ৬০০ ও বিশ্বের ১০০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। অনুশ রিজভির পরিচালনায় ১০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ ছবিতে নামীদামি কোনো তারকা নেই। মধ্য প্রদেশের একটি গ্রামের কয়েকজন ব্যক্তি অভিনয় করেছেন এতে। মুক্তির আগেই ছবির স্যাটেলাইট-স্বত্ব ১০ কোটি রুপিতে বিক্রি হয়ে গেছে। এরই মধ্যে ছবিটি ৩১তম ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে। ওয়েবসাইট।