‘পুতুল নাচের ইতিকথা’ এখন ধারাবাহিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির কাহিনি গত শতাব্দীর পঞ্চাশ দশক বা এর কাছাকাছি সময়কার। কিন্তু ওই সময়টার পোশাক, আবহ এবং আনুষঙ্গিক সবকিছু যথাযথভাবে ফুটিয়ে তোলা একটু কষ্টসাধ্য। আমরা তাই গল্পটাকে দুই দশক এগিয়ে এনেছি। এর ফলে দর্শকের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।’ বললেন আলভি আহমেদ। পুতুল নাচের ইতিকথা উপন্যাস নিয়ে একটি ধারাবাহিক নাটক তৈরি হয়েছে। নাটকের নাম পুতুল নাচের ইতিকথা। এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন আলভি আহমেদ। একুশে টিভিতে প্রতি শনিবার রাত সাড়ে নয়টায় দেখানো হচ্ছে নাটকটি। এখানে অভিনয় করছেন মামুনুর রশীদ, মিলন, তমালিকা, তিশা, রওনক, দীপান্বিতা, মাহমুদুল ইসলাম, ইনামুল হক, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। আলভি জানান, নাটকটির দৈর্ঘ্য ২৬ পর্ব। এরই মধ্যে ১৩ পর্বের কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজ হবে আগামী মার্চের শেষ দিকে।