'পুলিশগিরি'র ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জয় দত্তের না থাকাটা পুলিশগিরি ছবির জন্য বড় ক্ষতি। এমনটাই মনে করছেন এই ছবির আরেক অভিনয়শিল্পী প্রাচী দেশাই। বললেন, ‘খুব দুর্ভাগ্যজনক যে সঞ্জয় এখানে নেই। আমাদের সবার জন্য এটা বড় ক্ষতি। এটাও ঠিক যে এখন খুব কঠিন সময় পার করছেন তিনি। তিনি যাতে শক্তি পান, সেই প্রার্থনা করি।’ তামিল যে ছবি অবলম্বনে পুলিশগিরি নির্মিত হয়েছে, সেটি দেখেছেন প্রাচী। জানালেন, ভাষা না বুঝলেও ছবিটি তাঁর ভালো লেগেছে। তিনি বললেন, ‘আমরা ছবির নায়কদের সৎ ও নীতিবান পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখতে পছন্দ করি। কিন্তু সঞ্জয় এই ছবিতে একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। দর্শক বুঝবেন না—তিনি কি আসলে গুন্ডা, নাকি ভালো মানুষ।’ পিটিআই।