'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি'র গান নিয়ে অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবিটি। তার আগে এসেছে ছবিটির গানের অডিও অ্যালবাম। গতকাল শনিবার দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চাষী নজরুল ইসলাম, জয়া আহসান, দিতি, শওকত আলী ইমন, কবির বকুল, দিনাত জাহান, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান প্রমুখ। অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন।
এরই মধ্যে ছবিতে চন্দন সিনহার গাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি দারুণ জনপ্রিয় হয়েছে। ছবির আরেকটি জনপ্রিয় গান হলো আসিফ ও দিনাত জাহানের গাওয়া ‘ও প্রিয়, আমি তোমার হতে চাই’। অন্য গানগুলোয় কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, ন্যান্সি, পুলক, তাসিফ, সোনিয়া, মুহিন, রন্টি, কিশোর ও শাকিব খান।
ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, আরিফিন শুভ, জয়া আহসানসহ অনেকে। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল। একটি বাদে সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। একটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তাপস। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি।